শৈলকুপায় ইজিবাইক উল্টে নিহত ১

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপার দলিলপুরে ইজিবাইক উল্টে নুরুদ্দিন জোয়ার্দ্দার নুরু নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

নিহত নুরু উপজেলার দলিলপুর গ্রামের আদেল জোয়ার্দ্দারের ছেলে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সকালে শৈলকুপার দলিলপুর গ্রামে ইজিবাইক চালক যাত্রী নিয়ে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারালে ইজিবাইকটি রাস্তার পাশের একটি পুকুরে উল্টে যায়। এতে একজন নিহত হন। ইজিবাইকের চালক পান্নু হোসেনসহ দুইজন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন‌্য মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.