প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবিএম আবদুল্লাহ করোনা আক্রান্ত

ডেস্ক নিউজ:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আবদুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে এ তথ্য বেশ কয়েকটি গণমাধ্যমকে নিশ্চিত করেন ডা. আবদুল্লাহ নিজেই। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।

ঠাণ্ডা ও হালকা জ্বর ছাড়া তেমন কোনও শারীরিক অসুস্থতা অনুভব করছেন না বলেও জানান তিনি।

২০১৯ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিযুক্ত হন একুশে পদক বিজয়ী এ চিকিৎসক।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.