ওয়ান নিউজঃ নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাটের দক্ষিণ-পশ্চিমে মেঘনা নদীতে ৮০-৮৫ জন বরযাত্রী নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারডুবির ঘটনা ঘটে। এ সময় তাসলিমা নামে এক নববধূ ও শিশুসহ ৭ জনের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ ও কোস্টগার্ড।
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার ক্যারিংচর থেকে ভোলার মনপুরা যাওয়ার পথে মঙ্গলবার বিকাল ৩টার দিকে মেঘনা নদীতে বর যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটে।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস ও মোর্শেদ বাজার তদন্তকেন্দ্রের ইনচার্জ আবদুল হালিম এ তথ্য নিশ্চিত করে জানান, তাৎক্ষণিক নিহতদের নাম-ঠিকানা জানা যায়নি। দুর্ঘটনার শিকার যাত্রীরা বিভিন্ন ঘাট দিয়ে কূলে উঠছে। তবে সঠিকভাবে জানা যায়নি এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কতজন যাত্রী নিখোঁজ রয়েছে।
স্থানীয়রা আরও জানান, দুর্ঘটনার শিকার যাত্রীরা বিভিন্ন ঘাট দিয়ে কূলে উঠছে। তবে সঠিক ভাবে জানা যায়নি এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কতজন যাত্রী নিখোঁজ রয়েছে। তাৎক্ষণিক নিহতদের নাম ঠিকানা জানা যায়নি। তবে নববধূ নাম তাসলিমা বলে জানা গেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.