পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
বিশেষ শিশুদের নিয়ে কাজ করা পথশিশুদের দুইটি সংগঠন “নতুন জীবন” ও “স্বপ্নজাল” এর ৫ শতাধিক সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে কম্বল, শীতবস্ত্র সোয়েটার, টুথব্রাশ, টুথপেস্ট, সাবান, ভ্যাসলিন ও খাবার বিতরণ করা হয়েছে।

১৫ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে অরুণোদয় প্রাঙ্গনে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব পণ্য বিতরণ করেন।

অনুষ্ঠানে অর্ধ সহস্রাধিক পথশিশু জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনকে তাদের কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে যায়। জেলা প্রশাসককে কাছে পাওয়া ছিলো তাদের জন্য যেন অনেকটা ‘স্বপ্ন’। এসময় সুবিধাবঞ্চিত শিশু প্রেমিক জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন পথ শিশুদের খোঁজ খবর নেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেন, আজকের শিশুরাই আগামী দিনে উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্নের কারিগর। সকল শিশুর শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
এসময় অন্যান্যের মধ্যে কক্সবাজারের ডিডিএলজি শ্রাবস্তি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, নতুন জীবন” ও “স্বপ্নজাল” এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.