ডেস্ক নিউজ:
দূ্র্নীতি দমন কমিশনের করা মামলায় (দুদক) যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার (১৪ ডিসেম্বর) ঢাকা সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে এ আদেশ দেন দুদকের আইনজীবী মীর আহমেদ সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা তিন দিনের রিমান্ডের আবেদন করে তাদের আদালতে হাজির করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করেন। অপরদিকে দুদকের আইনজীবী রিমান্ডের মন্জুররের দাবি জানান। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ৪ আগস্ট দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে মামলাটি করেন।
প্রসঙ্গত, চলতি বছরের ২২ ফেব্রুয়ারি দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল টাকা বহন ও অবৈধ টাকা পাচারের অভিযোগে পাপিয়াসহ চার জনকে গ্রেফতার করে র্যাব।
এরপর ২৩ ফেব্রুয়ারি সকালে রাজধানীর ইন্দিরা রোডে পাপিয়ার বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, পাঁচ বোতল বিদেশি মদ, ৫৮ লাখ ৪১ হাজার টাকা, পাঁচটি পাসপোর্ট, তিনটি চেক, বেশকিছু বিদেশি মুদ্রা ও বিভিন্ন ব্যাংকের ১০টি এটিএম কার্ড উদ্ধার করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.