অটোরিক্সা নিয়ন্ত্রণের তাগিদ আইন-শৃঙ্খলা কমিটির সভায়

নিজস্ব প্রতিবেদক:
যানজট নিরসনে অটোরিক্সার সংখ্যা নিয়ন্ত্রণ, রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনার মধ্য দিয়ে কক্সবাজার জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ ডিসেম্বর ), কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় এর শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।

সভায় জাতির পিতার ভাস্কর্য কিংবা প্রতিকৃতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন, শীতে করোনার প্রাদুর্ভাব লাঘব ও পরিবেশের সুরক্ষায় কাপড়ের মাস্ক ব্যবহার, ওয়াজ মাহফিল আয়োজনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি, মানব পাচার বন্ধ, থার্টি ফার্স্ট নাইটে বৃহৎ জনসমাগন না করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

এ সময় অন্যন্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাং শাজাহান আলি, কক্সবাজার পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, সংসদ সদস্যবৃন্দ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক , উপজেলা নির্বাহী অফিসারগণ, সেনাবাহিনীর প্রতিনিধি, নৌবাহিনীর প্রতিনিধি, অধ্যক্ষ,কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল, সিভিল সার্জন এর প্রতিনিধি, দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক সদর হাসপাতাল, পৌরসভার মেয়রবৃন্দ, উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ, নির্বাহী প্রকৌশলী, পৌর আওয়ামী লীগের সভাপতি, ডিপিএইচই ও এলজিইডি, জেলা খাদ্য নিয়ন্ত্রক, সাংবাদিক, সাংস্কৃতিকসহ কক্সবাজার জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.