চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ওয়ান নিউজ ডেক্সঃ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন তার পূর্ব এশিয়া সফরে বর্তমানে চীনে রয়েছেন। এই সফরে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করবেন। তাদের এই বৈঠককে ঘিরে উত্তর কোরিয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর বিবিসির।
এর আগে শুক্রবার পিয়ংইয়ংকে হুশিয়ারি দিয়ে টিলারসন বলেছিলেন, যদি দেশটির তরফ থেকে দক্ষিণ কোরিয়া বা মার্কিন বাহিনীর বিরুদ্ধে কোনো হুমকি দেয়া হয় তবে সামরিক অভিযান চালিয়ে তার সমুচিত জবাব দেয়া হবে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় বলেছেন, উত্তর কোরিয়া খুব খারাপ আচরণ করছে। তিনি আরো বলেছেন, পিয়ংইয়ংয়ে হামলা চালানো হলে দেশটির প্রধান মিত্র চীনেরও খুব বেশি কিছু করার থাকবেনা।
জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। এতে কোরীয় দ্বীপে সঙ্কট সৃষ্টি হচ্ছে। এ নিয়ে বরাবরই উত্তর কোরিয়াকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর এই সতর্কতাকে আরো এক ধাপ বাড়িয়ে দিয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.