শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও:
কক্সবাজার সদরের ২নং উপকূলীয় ইউনিয়ন পোকখালীতে সাঁকো পারাপারের সময় নদীতে পড়ে মোহাম্মদ আবীর নামের ৭ বছরের এক শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। সে মধ্যম পোকখালী এলাকার হারুন অর রশিদের ছেলে এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের ক্লাস ওয়ানের ছাত্র। ১০ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায়ঘটনাটি ঘটেছে ইউনিয়নের মধ্যম পোকখালীর কাট্টইল্লা কুম নামক ঈদগাঁও ফুলেশ্বরী নদীতে। নিখোঁজের ৭ ঘন্টা পর মৃতদেহ খুঁজে পান গোমাতলী মোহনায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আবীর অন্য ছেলেদের সাথে সাঁকো পারপার করছিল। হঠাৎ করে সে নদীতে পড়ে নিখোঁজ হন। এলাকাবাসীর রুদ্ধশ্বাস উদ্ধার তৎপরতা চালিয়েও সন্ধান না পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়।তারাও বিভিন্ন মাধ্যমে সন্ধান চেয়ে না পেয়ে চলে যায়। এক পর্যায়ে সাড়ে বারোটার দিকে মোহাম্মদ আবীরের মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসা হয়। জুমাবার তার দাফন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। তার অকাল মৃত্যুতে এলাকাবাসী, আত্মীয় স্বজন, সহপাঠীদের মাঝে শোকে ছায়া নেমে এসেছে। স্থানীয় ওয়ার্ড মেম্বার শাহাজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
| |
আগের খবর
পরের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.