চার রাজ্যে ভোট বাতিলে সুপ্রিম কোর্টে ট্রাম্পের আবেদন

ওয়ান নিউজ ডেক্সঃ ব্যাটলগ্রাউন্ডখ্যাত চার রাজ্য জর্জিয়া, পেনসিলভেনিয়া, উইসকনসিন ও মিশিগানে কয়েক মিলিয়ন ভোট বাতিল করতে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই চার রাজ্যেই জয় পান ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন এসব রাজ্যে ভোট বাতিলের মামলার পর, বুধবার ট্রাম্প একই অনুরোধ করে সুপ্রিম কোর্টে আবেদন করলেন।

এদিকে উচ্চ আদালত পেনসিলভেনিয়াতে রিপাবলিকানদের নির্বাচনি ফল প্রত্যয়নের আবেদন খারিজ করে দিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে মরিয়া হয়ে নির্বাচনের ফলাফল নিয়ে মামলা ও আপিল করে যাচ্ছেন।

টেক্সাসের মামলার মতো করে তার আবেদনে বলা হয়, রাজ্যগুলোতে মহামারির অজুহাতে ভোট বিষয়ে রাষ্ট্রীয় আইনের প্রতি অবজ্ঞা করা হয়েছে। তার আরো অভিযোগ, নির্বাচনী কর্মকর্তারা পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.