সাড়ে ৩ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা মাঝি আটক

নিজস্ব প্রতিবেদক:
সাড়ে ৩ হাজার ইয়াবাসহ আজিজ উল্লাহ (৪৭) নামের রোহিঙ্গা মাঝিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে তাকে আটক করা হয়।

সে উখিয়ার থাইনখালী ঘোনাপাড়া ১৯ নম্বর শরনার্থী রোহিঙ্গা ক্যাম্পের আবুল হোসেন ও সাহারা খাতুনের ছেলে। তার এফসিএন নং-২৮২৪৪৩। সে ব্লক নং-এ/১৭ এর হেড মাঝি।

থানার অফিসার ইনচার্জ আহম্মদ সনজুর মোর্শেদ সংবাদটি জানিয়েছেন।

তিনি জানান, আটক রোহিঙ্গার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.