রাজু দাশ, চকরিয়া:
চকরিয়া পলিথিন মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের মগনামা এলাকায় মাতামুহুরী নদীর তীরে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল বেলায় মাতামুহুরি নদীর তীরে পলিথিন মোড়ানো সদ্য নবজাতকের এক শিশুর মরদেহ দেখতে পেয়ে তাৎক্ষনিক ৯৯৯ নম্বরে ফোন দেয়। পরে সকাল সাড়ে ১১টার দিকে বদরখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোর্শারফ হোসেন ঘটনাস্থলে গিয়ে ওই শিশুর মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, নবজাতকের মৃতদেহ শরীরের কিছু অংশ কুকুরে খেয়েছে মনে ধারণা করা হচ্ছে। মরদেহটি কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.