নিজস্ব প্রতিবেদক:
স্ট্রোক আক্রান্ত হয়ে মারা গেলেন কক্সবাজার সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক মঈনুল করিম রিফাত (২৩)।
ইন্নালিল্লাহি–রাজেউন।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রিফাত।
মঈনুল করিম রিফাত কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলী গ্রামের বাসিন্দা ফরিদুল আলমের পুত্র। বর্তমানে কক্সবাজার শহরের পশ্চিম টেকপাড়ায় বসবাস করতেন। মঈনুল করিম রিফাত কক্সবাজার সরকারি কলেজে অর্থনীতি (সম্মান) শেষবর্ষের ছাত্র।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মিজানুল আলম মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে মঈনুল করিম রিফাত হঠাৎ অসুস্থবোধ করলে তৎক্ষণাৎ কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মারা গেছেন কলেজ ছাত্রদলের কান্ডারি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.