উখিয়ায় ৪ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

সংবাদদাতা:
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে ৪ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটক মো আইয়ুব আলী(২৩) বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ই, বি১৮ ব্লকের মৃত নুর মোহাম্মদের ছেলে।

সোমবার বিকালে বালুখালীর ক্যাম্প-৯ এর জি-২ ব্লকের সামনে থেকে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই মাদক কারবারিকে আটক করে।

মো: আইয়ুব আলীকে জিজ্ঞাসাবাদকালে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয় বিক্রয় করে আসছিল। সোমবার ৪ হাজার পিস ইয়াবা বিক্রি করার উদ্দেশ্যে যাওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত আসামি উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, ইয়াবাসহ আটককৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা করে কারাগারে পাঠানো হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.