ইমাম খাইর#
শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড কক্সবাজার শাখার সিনিয়র কর্মকর্তা ও জেলা বারের সদস্য এডভোকেট শাহাদাত হোসেন গুরুতর অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
তার শারীরীক কন্ডিশন খুবই খারাপ পর্যায়ে।
গত চারদিন আগে শাহাদাত হোসেনের করোনা পজিটিভ আসে। এরপর থেকে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, তার অক্সিজেন সেচুরেশন নিম্নগামি।
শাহাদাত হোসেন কক্সবাজার সদরের ভারুয়াখালীর করিম সিকদারপাড়ার বাসিন্দা নুর মোহাম্মদের দ্বিতীয় সন্তান ও সাবেক চেয়ারম্যান আবু শামার ভাতিজা।
তিনি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতির সভাপতি এডভোকেট আজম মইন উদ্দিনের চেম্বারের জুনিয়র আইনজীবী।
তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন এডভোকেট আজম মইন উদ্দিন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.