বিকাশের নামে প্রতারণা, আটক ২

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার পৌরশহরের কলাতলী সুগন্ধা পয়েন্টের আবাসিক হোটেল আলফা ওয়েব থেকে প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তারা হলেন- ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার হাজী নগর এলাকার মৃত সরওয়ার হাওলাদারের পুত্র মো. হান্নান, মাদারিপুর জেলার রার্জের উপজেলার প্রমারচর এলাকার মৃত কিনাই মাতব্বরের পুত্র আজিজুল মাতব্বর।

এসময় তাদের নিকট থেকে ১৫ টি মোবাইল সেট, বিপুল সংখ্যক সীম এবং নগদ ৪৫ হাজার ৫০০ টাকা টাকা উদ্ধার করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) বিকেল ৩ টার সময় সুগন্ধা আলফা ওয়েব নামের একটি আবাসিক হোটেল এ অভিযান চালানো হয়।

কক্সবাজার জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আলী বলেন, সরকারের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন সময় কতিপয় কিছু অসাধু ব্যক্তি অপরাধ করে থাকে।

রবিবার বিকেল তিন টার দিকে বিকাস প্রতারক চক্রের বিষয়ে অমাদের কাছে একটি গোপন সংবাদ আসে, সংবাদের বিত্তিতে অভিযান পরিচালনা করে ২ জন প্রতারককে আটক করতে সক্ষম হয়।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.