নিজস্ব প্রতিবেদক:
নানা আয়োজনের মধ্য দিয়ে জেলাব্যাপি কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে।
কর্মসূচিগুলোতে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশের সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম, সমাজকর্মীসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।
এ উপলক্ষে শনিবার সকালে কক্সবাজার সদর মডেল থানা প্রাঙ্গণে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কক্সবাজার সদর মডেল থানা প্রাঙ্গণে শেষ হয়।
সেখানে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনীর উল গীয়াস, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আক্তার পাখি, সদর থানার অপারেশন অফিসার সেলিম উদ্দিন, শহর কমিউনিটি পুলিশের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন পুতু প্রমুখ।
সদর মডেল থানার ৩ নং বিট পুলিশিং কার্যালয়ের ইনচার্জ এসআই দস্তগীর হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে শহর কমিউনিটি পুলিশের যুগ্ম সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমনসহ শহর কমিউনিটি পুলিশিং ফোরামের ওয়ার্ড সভাপতি, সম্পাদক ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
জেলার উপজেলাগুলোতে নানা আয়োজনে উদযাপন করা হয় কমিউনিটি পুলিশিং ডে।
কক্সবাজারের নবাগত পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান বিপিএম বলেন, আমরা এই কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনগণকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি, মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই স্লোগান এর মূল প্রতিপাদ্যটি সবার মাঝে ছড়িয়ে দিতে। কক্সবাজার জেলা পুলিশ জনতার পুলিশ হিসেবে কাজ করবে। সাধারণ মানুষের জন্য পুলিশের প্রতিটি সেবা সার্বক্ষণিক উন্মুক্ত থাকবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.