নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় একটি ছোট অ্যালুমিনিয়াম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) ভোর ৪টার দিকে আছিয়া কলোনির অ্যালুমিনিয়াম গলিতে এ ঘটনা ঘটে। একই অগ্নিকাণ্ডে ওই গলিতে থাকা একটি অ্যালমুনিয়ামের গুদাম, একটি দোকান, একটি ফার্নিচার দোকান ও একটি সেলুন দোকান পুড়ে গেছে। আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘ভোর ৪টার দিকে প্রথমে অ্যালুমিনিয়াম কারখানায় আগুন লাগে। পরে আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ৬টি গাড়ি প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আমরা ধরণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হতে পারবো।’
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.