চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আলহাজ্ব মোহাম্মদ শফি

শেফাইল উদ্দিন:
ককসবাজার সদরের ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির আহবায় বিএনপি নেতা আলহাজ্ব মোহাম্মদ শফির নামাজে জানাযায় শোকার্মাত নুষের ঢল। শোকে স্তব্ধ হয়ে উঠে মাইজপাড়া, ব্যবসায়ীসমাজ ও ঈদগাঁহ সাংগঠনিক উপজেলা বিএনপি পরিবারসহ সর্বস্তরের মানুষ।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় ঐতিহ্যবাহি ঈদগাহ হাই স্কুল মাঠে ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ শফি’র নামাজে জানাযা সম্পন্ন হয়। পরে তাকে দক্ষিণ মাইজপাড়া জামে মসজিদ সংলগ্ন পরিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযাপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় কথা বলেন- কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল(অব) ফোরকান আহমদ, সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, মরহুমের ছোট ভাই ও ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের সিনিয়র সহকারী শিক্ষক নূরুল আমিন হেলালী ও মরহুমের বড় ছেলে পিপলু।
মরহুমের জানাযায় অংশ নিতে সকাল থেকে হাজার হাজার মানুষ দলেদলে ঈদগাহ হাই স্কুল মাঠে সমবেত হতে থাকে। মরহুম মোহাম্মদ শফির লাশবাহী গাড়ি জানাযা স্থলে প্রবেশ করার সাথে সাথে আবেগঘন এক শোকবিহবল পরিবেশের অবতারণা হয়।
মোহাম্মদ শফি অকামৃত্যু
আত্মিয়, বন্ধু, পাড়াপ্রতিবেশি, সহকর্মী, রাজনৈতিক নেতাকর্মী, সমর্থক ও পরিবারের সকলের চোখ অশ্রুসজল ও বাষ্পরুদ্ধ হয়ে উঠে।
সবার মুখে একই সুর একই ধবনি বড় ভালো মানুষ ছিলেন প্রয়াত মোহাম্মদ শফি। ছিলেন নিরহংকার, সদালাপি, বিনয়ী ও সৎ।
রাজনৈতিকদলের নেতা হিসেবেও ছিলেন কর্মীবান্ধব, ত্যাগী ও ধৈর্য্যশীল। যেকারণে তিনি অল্পদিনের ব্যবধানে নেতাকর্মীদের মন জয় করতে সমর্থ হয়েছে। সফলতার সাথে তার উপর অর্পিত দায়িত্ব ও পলিটিক্যাল কমিটমেন্ট পালন করে জেলা ও কেন্দ্রিয় নেতৃবৃন্দের নজর কেড়েছেন তিনি।
তার অকালমৃত্যুতে দলের কেন্দ্রিয় কমিটির পক্ষ থেকে শোক বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।
ব্যবসায়ী হিসেবেও মরহুম শফি যথেষ্ট সফলতার স্বাক্ষর রেখেছেন। কক্সবাজার শহরের কলাতলীতে তার ফ্রেশ ইন রেস্টুরেন্ট এন্ড ক্যাটারিং। প্রয়াত মোহাম্মদ শফি’ র ছোট ভাই মাষ্টার নুরুল আমিন হেলালী তার মেঝভাইয়ের পারিবারিক ত্যাগ এবং অবদানের কথা স্বীকার করে বলেন, বাবার মৃত্যুর পর মেঝভাইয়ের ছায়ায় আমরা বড় হয়েছি। আমরা ছোট ৩ ভাই সামাজিক ও অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার নেপথ্য কারিগর ছিলেন নিভৃতচারী, সদাত্যাগী ও প্রচারবিমুখ এই মানুষটি। সবাই আমার এই ফেরেশতাতুল্য ভাইয়ের জন্য দোয়া করবেন বলে তার কথা শেষ করেন।
প্রয়াত মোহাম্মদ শফি স্ত্রী,২ পুত্র,৩ কন্যা রেখে গেছেন। তার এক ভ্রাতুস্পুত্ মোহাম্মদ শহীদুল ইসলাম নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন।
২৯ অক্টোবর সকাল ৭টার দিকে মোহাম্মদ শফি আকষ্মিকভাবে বুকব্যথা অনুভব করলে স্থানীয় ঈদগাঁহ’র একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়।
রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে আইসিইউ’তে স্থানান্তর করা হয়।
ওইদিন দুপুরের দিকে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি দেখা গেলেও বিকাল ৫টার দিকে না ফেরার গন্তব্যে পাড়ি জমান।
মোহাম্মদ শফির মৃত্যতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছে- কক্সবাজার জেলা বিএনপি, ঈদগাহ সাংগঠনিক উপজেলা বিএনপি পরিবার,,ঈদগাহ সাংগঠনিক উপজেলা যুব দল, ঈদগাহ সাংগঠনিক উপজেলা ছাত্র দল, ঈদগাহ সাংগঠনিক উপজেলা শ্রমিকদল, ঈদগাহবাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ, ঈদগাঁহ ইউনিয়ন আওয়ামীলীগ, জালালাবাদ ইউনিয়ন যুব লীগ, সদর উপজেলা যুবলীগ, মাধ্যমিক শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ ঈদগাঁহ,মিডল কক্স ইউনাইটেড, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন, কর্মরত সাংবাদিক
ঐক্য ঈদগাঁহ, মফস্বল সাংবাদিক ফোরাম ঈদগাও থান, ককসবাজার হোটেল ও রেস্টুরেণ্ট মালিক সমিতি, ঈদগাহ পৌরসভা বাস্তবায়ন আন্দোলন”সহ অসংখ্য সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.