যেই হোক অপরাধ করলে ছাড় দেওয়া হবে নাঃ স্বরাষ্ট্রমন্ত্রী
ওয়ান নিউজঃ জনপ্রতিনিধি হোক আর যেই হোক অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ আইনের ঊর্ধ্বে নয় বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘অপরাধ অপরাধই। সেটাই দেখার বিষয়। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের যে ঘটনা ঘটেছে আমরা সেভাবেই ঘটনাটি দেখবো। ইতিমধ্যে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। দ্রুত ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, রোববার (২৫ অক্টোবর) রাতে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর করা হয়।
রাতে এ ঘটনায় জিডি হলেও আজ (সোমবার) ভোরে হাজী সেলিমের ছেলেসহ সাতজনের বিরুদ্ধে মামলা করা

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.