ঈদগাঁও বাজার কমিটির সাইনবোর্ডের এ কেমন দশা!

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ কর্তৃক টাঙ্গানো সাইনবোর্ডটি কোন কাজেই আসছে না।

হাস্যকর বিজ্ঞপ্তির মতো বিদঘুটে এক অবস্থায় পরিণত হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কিছু টাকা খরচ করে বাজার কমিটি এ সাইনবোর্ডটি টাঙ্গানোর পর হিতে বিপরীত হয়েছে।

কেউ কোন গুরুত্ব দিচ্ছে না। বিজ্ঞপ্তিকে তুচ্ছ করছে নাকি বাজার কমিটিকে পাত্তা দিচ্ছেনা তা প্রম্নবিদ্ধ। এমনকি যারা সাইন বোর্ডটি দিয়েছেন তাদেরও কোন মনিটরিং নেই। কারা যত্রতত্র এসব আবর্জনা ফেলছে এবং বাজার কমিটির মহৎ এ কাজটিকে অবজ্ঞা করছে তাদের বিরুদ্বে ব্যবস্থা নেয়া প্রয়োজন মনে করেন প্রত্যক্ষদর্শী লোকজন। এখানে রয়েছে পাবলিক লাইব্রেরী ও সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ একটি মন্দির।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.