নিজস্ব প্রতিবেদকঃ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে মাস্ক ছাড়া প্রবেশ না করা এবং সেবা না দিতে নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা।
আজ রোববার (২৫ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে অনুষ্ঠিত হয়।গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান,‘যেকোনো প্রতিষ্ঠান, হাট-বাজার, শপিংমল, সামাজিক বা ধর্মীয় সম্মেলনে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। আমাদের যতগুলো ইনস্টিটিউশন আছে, সোশ্যাল বা ফরমাল প্রতিষ্ঠান, সব জায়গায় আমরা ইনস্ট্রাকশন দিয়েছি, নো মাস্ক, নো সার্ভিস।’
তিনি আরও বলেন, ‘বিভাগীয় কমিশনারদের নির্দেশনা দেওয়া হয়েছে—সব সরকারি-বেসরকারি অফিসের বাইরে বড় পোস্টার সাঁটানো থাকবে। মাস্ক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। এ বিষয়ে সরকার কঠোরভাবে মনিটর করবে।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.