স্থল মাইন বিষ্ফোরণে রোহিঙ্গা তরুণের মৃত্যু

মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিষ্ফোরণে মোঃ জাবের (১৪) নামের রোহিঙ্গা তরুণের মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ৪০ নম্বর পিলারের নিকটবর্তী রেজু আমতলী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মোঃ জাবের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এক (ওয়েষ্ট) এর বাসিন্দা এমদাদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানিয়েছে, মোঃ জাবের ও মোঃ হোসেন তারা দুই ভাই মিলে সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডের ৪০ নং পিলারের কাছাকাছি পৌঁছামাত্র স্থল মাইন বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোঃ জাবের।

ঘটনার পরপরই জাবেরের সাথে থাকা তার ভাই মোঃ হোসেন ঘটনার বিষয়ে তার মা-বাবাকে জানায়। পরে ঘুমধুম পুলিশ ও ৩৪ বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর (তদন্ত) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে হাসপাতাল প্রেরণ করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.