গোল্ডেন ফার্ম মালিকানাধীন চিংড়িঘের দখলেৱ চেষ্টা: ধারালো অস্ত্রসহ ৩ নারী আটক

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজার সদর ও চকরিয়া উপজেলার মধ্যবর্তী ইসলামপুর-খুটাখালী উপকূলীয় অঞ্চলের গোল্ডেন ফার্ম নামের একটি চিংড়ি ঘের দখল করতে আসলে ধারালো অস্ত্রসহ ৩ নারীকে হাতে নাতে ধৃত করেছে স্থানীয়রা। এসময় গুলি বর্ষনের ঘটনাও ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

স্থানীয়রা ভাড়াটে ৩ নারীকে ধারালো দা, কুড়াল, হাতুড়িসহ হাতানাতে আটক করেছেন। ধৃত ৩ নারীকে ঈদগাঁও তদন্ত কেন্দ্র পুলিশের কাছে সোপর্দ করা হয়েছ এবং মামলা প্রক্রিয়াধীন বলে জানান গোল্ডেন ফার্ম মালিক পক্ষের প্রতিনিধি ও ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী।

২০ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪ টার দিকে এ ঘটনা ঘটেছে। ধৃতরা হলেন, কক্সবাজার সদরের ইসলামপুর ইউনিয়নের জুমনগর এলাকার হাবিবুল্লাহর মেয়ে এলেমান নাহার, মনছুর আলমের স্ত্রী আনোয়ারা বেগম ও খুটাখালী নয়াপাড়া এলাকার মৃত মোজাফফর আহমদের স্ত্রী রশিদা বেগম।

জানা যায়, দীর্ঘদিন ধরে গোল্ডেন ফার্ম নামের এই চিংড়ি ঘের নিয়ে বিবদমান দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এঘটনায় খুটাখালী শিয়াপাড়া এলাকার মোক্তার আহম্মদের ছেলে গিয়াস উদ্দিন ও ইসলামপুর জুমনগর এলাকার ফজল করিমের ছেলে আলক্তার কামালসহ অনেকের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।

এদিকে, সংগঠিত ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে জানান স্থানীয়রা। প্রশাসন তড়িৎ ব্যবস্থা না নিলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। গোল্ডেন ফার্ম মালিক পক্ষের অভিযোগ, প্রতিপক্ষ দখলদার বাহিনী ধৃত ৩ নারীকে অপহরণ করা হয়েছে প্রচার করে, সাজানো অভিযোগ তুলে মিথ্যা মামলা দায়ের করার পায়তারা চালাচ্ছে।

২০ অক্টোবর বিকালে গিয়াস উদ্দিন ও আক্তার কামালের নেতৃত্বে ২০/২৫ জনের ভাড়াটে নারী পুরুষ নিয়ে অস্ত্রসস্ত্র সজ্জিত হয়ে চিংড়ি ঘেরটি দখলের জন্য ২/৩ রাউন্ড গুলি বর্ষন করে। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চিংড়ি ঘেরের মালিক পক্ষ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছলে অধিকাংশ অস্ত্রধারীরা পালিয়ে গেলেও ৩ ভাড়াটে নারীকে ধারালো অস্ত্রসহ ধৃত করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.