পাঁচদিন পর ঘরের উঠোনের গর্তে মিললো গৃহবধূর লাশ

নিজস্ব প্রতিবেদক:
পাঁচদিন পর অবশেষে মহেশখালীর নিখোঁজ গৃহবধূর আফরোজার লাশ পাওয়া গেছে।

শনিবার রাত ১০টার দিকে স্বামী রাকিব হাসান বাপ্পীর বাড়ির উঠোনের আঙিনায় পুঁতে রাখা অবস্থা থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

নিহত আফরোজার বড়ভাই মিজানুর রহমান ঘটনাস্থল থেকে এই তথ্য জানিয়েছেন।

কালারমারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহির উদ্দীনের নেতৃত্বে পুলিশ লাশটি উদ্ধার করেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.