নিজস্ব প্রতিবেদক:
ছোটখাটো অপরাধে কারাগারে বন্দি রোহিঙ্গা শরনার্থীদের ভাসানচরে যাওয়ার শর্তে জামিনে মুক্তি দেওয়ার আবেদন জানিয়েছেন কক্সাবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর) এডভোকেট ফরিদুল আলম।
মঙ্গলবার (১৩ অক্টোবর) কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতে এই গুরুত্বপূর্ণ প্রস্তাব করেন তিনি।
ফরিদুল আলম তাঁর প্রস্তাবে আরো বলেন, কোন রোহিঙ্গা শরনার্থীকে জামিন প্রদানের আগে সংশ্লিষ্ট ক্যাম্প ইনচার্জ থেকে জামিনপ্রার্থী রোহিঙ্গা শরনার্থী জামিন পেলে অবশ্যই ভাসানচরে যাবেন মর্মে প্রত্যয়নপত্র দিলে উক্ত জামিনপ্রার্থী রোহিঙ্গার জামিনের বিষয়টি বিবেচনা করা যায়। পিপি এডভোকেট ফরিদুল আলম এর প্রস্তাব এর প্রেক্ষিতে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.