এম.মনছুর আলম, চকরিয়া
কক্সবাজারের চকরিয়ায় পিকআপের ধাক্কায় অটোরিক্সার যাত্রী আবদুল খালেক (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এসময় অটোরিক্সার অপর তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
সোমবার বিকাল ৪টার দিকে বদরখালী-মহেশখালী ব্রীজের ওপরে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতারে ভর্তি করা হয়েছে। নিহত কিশোর খালেক মহেশখালী উপজেলার কালারমারছড়ার চালিয়াতলী এলাকার মোজাফ্ফর আহমদের ছেলে।
জানা গেছে, সোমবার বিকালে সিএনজি অটোরিক্সা করে বাড়িতে যাচ্ছিলেন খালেক। এসময় চকরিয়ামুখী একটি পিকআপ ব্রীজের ওপরে সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাণ হারায় কিশোর আবদুল খালেক। এসময় সিএনজি গাড়ির আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
মহেশখালী কালারমারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তারেক বিন শরীফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত কিশোরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.