এমডি ডিগ্রি অর্জন করলেন সদর হাসপাতালের ডাঃ শাহেদ

ইমাম খাইরঃ
চিকিৎসা বিভাগে বাংলাদেশের সর্বোচ্চ এম.ডি ডিগ্রী অর্জন করেছেন কক্সবাজার সদর হাসপাতালের শিশু নিউরােফিজিওলজিস্ট (শিশু রোগ বিশেজ্ঞ) ডা. এস.এম. শাহেদুল ইসলাম শার্দূল।
তিনি কক্সবাজার শহরের পানবাজার সড়কস্থ রকমারী স্টোরের সত্ত্বাধিকারী আলহাজ্ব সিরাজুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র এবং মহেশখালী-কুতুবদিয়া আসনের সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদের বড় ভাই বড় মহেশখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব সিরাজুল হকের ছোট জামাতা।
ডা. এস.এম. শাহেদুল ইসলাম শার্দূল ১৯৯৯ সালে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবাের্ডের সম্মিলিত মেধা তালিকায় ১৭ তম স্থান অর্জন করেছিলেন।
সরকারী হাসপাতালের পাশাপাশি  কক্সবাজার জেনারেল হাসপাতালে চেম্বার করেন ডাঃ শাহেদ। ইতোমধ্যে তিনি শিশু রোগের চিকিৎসায় সুনাম অর্জন করেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.