শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী মিষ্টি

ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ ফের ভারতের বিনোদন জগতে মৃত্যুর খবর ৷ প্রয়াত হলেন ঘরের মেয়ে অভিনেত্রী মিষ্টি মুখোপাধ্যায় ৷ বাংলা ছবির পাশাপাশি একাধিক বলিউড ছবিতেও কাজ করেছেন তিনি। শুক্রবার বেঙ্গালুরুর এক নার্সিং হোমে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী মিষ্টি মুখোপাধ্যায় ৷

খবর অনুযায়ী, বহুদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন মিষ্টি ৷ চলছিল চিকিৎসাও ৷ তবে সব চেষ্টা বিফল করে চলে গেলেন অভিনেত্রী ৷

জানা গিয়েছে, নিজের চেহারাকে ধরে রাখতে কঠিন ডায়েটের মধ্যে নিজেকে বেঁধে ফেলেছিলেন অভিনেত্রী ৷ করতেন কিটো ডায়েট ৷ আর তা থেকেই দিন দিন শরীর খারাপ হতে থাকে ৷

বাংলা সিনেমার পাশাপাশি অন্যভাষার ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে ৷ ম্যায় কৃষ্ণা হু, লাইফ কি তো লগ গয়ির মতো ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল ৷ বহু ছবিতে আইটেম ডান্সেও দেখা যায় তাঁকে ৷ একাধিক মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি ৷

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.