ডেস্ক নিউজ:
দলের কার্যক্রম জোরদার করার জন্য চট্টগ্রামসহ আট বিভাগে আটটি সাংগঠনিক টিম গঠন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
শনিবার (৩ অক্টোবর) আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় এ টিমগুলো গঠন করা হয়।
চট্টগ্রাম বিভাগীয় টিম সমন্বয়ক হিসেবে মাহবুব উল-আলম হানিফ (যুগ্ম সাধারণ সম্পাদক) ও আহমদ হোসেন (সাংগঠনিক সম্পাদক) দায়িত্ব পালন করবেন।
সভা শেষে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নির্দেশক্রমে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের সমন্বয়ে আটটি বিভাগীয় টিম গঠন করা হয়েছে। বিভাগভিত্তিক সাংগঠনিক সমস্যাসমূহ পর্যবেক্ষণের মাধ্যমে বিভাগীয় টিম তা সমাধান করবে। যার ফলে সাংগঠনিক কর্মকাণ্ডের গতিশীলতা আরও বাড়বে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার এক সংবাদ সম্মেলনে নিম্নোক্ত আটটি বিভাগীয় টিম ঘোষণা করেছেন।
চট্টগ্রাম বিভাগ : টিম সমন্বয়ক হিসেবে মাহবুব উল-আলম হানিফ (যুগ্ম সাধারণ সম্পাদক) ও আহমদ হোসেন (সাংগঠনিক সম্পাদক) দায়িত্ব পালন করবেন। এ বিভাগের দায়িত্বে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে রয়েছেন শেখ ফজলুল করিম সেলিম, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ও অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। এছাড়া মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (সদস্য), ওয়াসিকা আয়েশা খান (অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক), ফরিদুন্নাহার লাইলী (কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক), ড. সেলিম মাহমুদ (তথ্য ও গবেষণা সম্পাদক), সুজিত রায় নন্দী (ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক), ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া (দপ্তর সম্পাদক), ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর (বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক), হারুনুর রশীদ (যুব ও ক্রীড়া সম্পাদক), আমিনুল ইসলাম আমিন (উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক) ও দীপংকর তালুকদার (সদস্য) থাকছেন এ টিমে। – সিভয়েস।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.