শুরু হলো বাফুফে নির্বাচনের ভোট গ্রহণ

ওয়ান নিউজঃ ঠিক যতটা জমজমাট হওয়ার কথা ছিল, ততটা জমজমাট হয়ে উঠতে পারেনি এবারের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। আজ শনিবার (৩ অক্টোবর) সকালে সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার পর দুপুর ২টায় শুরু হয় ভোটগ্রহণের প্রক্রিয়া। আজ সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ প্রক্রিয়া। মোট ১৩৯ জন ভোটের মাধ্যমে চূড়ান্ত হবে সভাপতিসহ ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি, যাদের হাতে আগামী চার বছর থাকবে দেশের ফুটবলকে এগিয়ে নেয়ার দায়িত্ব। নির্বাচনে ২১ টি পদের বিরুদ্ধে লড়ছেন ৪৭ জন প্রার্থী।

এদিকে জানা গেছে, ভোটারদের মধ্যে কারো করোনা উপসর্গ থাকলে তিনি ভোট দিতে পারবেন না। ভোটকেন্দ্রে প্রবেশের সময় প্রত্যেকের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। কারো শরীরের তাপমাত্রা বেশি বা করোনার অন্যান্য উপসর্গ পরিলক্ষিত হলে তাকে আর কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না। এর আগে, গত ৫ থেকে ৭ সেপ্টেম্বর মনোয়ননপত্র বিতরণ করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ সভাপতি পদে আবারো দাঁড়িয়েছেন কাজী সালাউদ্দিন। প্রতিদ্বন্দ্বী হিসেবে তিনি পাচ্ছেন বাদল রায় ও শফিকুল ইসলাম মানিককে। এবারের নির্বাচনে সব পদেই রয়েছে একাধিক প্রার্থী। ফলে জমজমাট লড়াইয়ের ব্যাপারে আশা প্রকাশ করছেন ফুটবল সংশ্লিষ্টরা। রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে নির্বাচনের ভোট অনুষ্ঠিত হচ্ছে।

জেনে নিন কোন প্রার্থী কোন প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন…

সম্মিলিত পরিষদ

সভাপতি : কাজী মো. সালাউদ্দিন।
সিনিয়র সহসভাপতি : আবদুস সালাম মুর্শেদী।
সহসভাপতি : কাজী নাবিল আহমেদ, আমিরুল ইসলাম বাবু, ইমরুল হাসান, আতাউর রহমান মানিক।
সদস্য : হারুনুর রশিদ, শওকত আলী খান জাহাঙ্গীর, সত্যজিৎ দাশ রুপু, ইলিয়াছ হোসেন, বিজন বড়ুয়া, অমিত খান শুভ্র, ইকবাল হোসেন, মাহিউদ্দিন আহমেদ সেলিম, মো. জাকির হোসেন, মাহফুজা আক্তার কিরণ, আসাদুজ্জামান মিঠু, কামরুল হাসান হিলটন, সৈয়দ রিয়াজুল করিম, ইমতিয়াজ হামিদ সবুজ ও নুরুল ইসলাম নুরু।

সমন্বয় পরিষদ

সিনিয়র সহসভাপতি : শেখ মোহাম্মদ আসলাম।
সহসভাপতি: মহিউদ্দিন আহমেদ মহি, শেখ মুহম্মদ মারুফ হাসান ও এসএম আবদুল্লাহ আল ফুয়াদ।
সদস্য : আব্দুল ওয়াদুদ পিন্টু, মোহাম্মদ সাব্বির হোসেন, মহিদুর রহমান মিরাজ, মনজুরুল আহসান, আ ন ম আমিনুল হক মামুন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, আমের খান, হাজী মো. টিপু সুলতান, আরিফ হোসেন মুন, ইমতিয়াজ সুলতান জনি, সৈয়দ মুস্তাক আলী মুকুল, মিজানুর রহমান, ফজলুর রহমান বাবুল, হাসানুজ্জামান খান বাবলু, ও শাকিল মাহমুদ চৌধুরী।

স্বতন্ত্র প্রার্থী

সভাপতি পদে
বাদল রায় ও শফিকুল ইসলাম মানিক।
সহসভাপতি পদে
তাবিথ আউয়াল
সদস্য পদে
হাজী মো. রফকি, সাখাওয়াত হোসনে ভূঁইয়া শাহীন, সাইফুর রহমান মনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.