ইমাম খাইর#
উখিয়ার পালংখালী মধুরছড়ার গহীন অরণ্যে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব।
সেই কারখানায় দীর্ঘক্ষণ অভিযানে ধরাশায়ী হয়েছে দুইজন অস্ত্রের কারিগর।
তাদের কাছ থেকে ৩টি অস্ত্র, ২ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানান র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় অভিযানে আটকৃতরা হলো- মহেশখালী উপজেলার বাসিন্দা আবু মজিদ ওরফে কানা মজিদ ও রবি আলম।
দীর্ঘদিন ধরে আটকৃতরা অস্ত্র তৈরী করে রোহিঙ্গা ও অপরাধীদের মাঝে সরবরাহ করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
মেজর মেহেদী হাসান জানান, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সংরক্ষিত গহীন পাহাড়ে কিছু অস্ত্র ব্যবসায়ি অবস্থান করছে খবরে তারা অভিযান চালায়। মধুরছড়া নামের একটি পাহাড় থেকে ২টি বন্দুক, ২টি গুলি ও বেশকিছু অস্ত্র তৈরীর সরঞ্জাসহ দুইজনকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। অস্ত্র উদ্ধার অভযান অব্যাহত থাকবে বলে জানান মেজর মেহেদী হাসান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.