অনলাইন প্লাটফর্মে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

নিজস্ব প্রতিবেদকঃ
অনলাইন প্লাটফর্মের মাধ্যমে কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে সভায় আসন্ন দুর্গাপূজা ও প্রবারণা উৎসবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকের বিরুদ্ধে অভিযান জোরদারকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সভা সেমিনার কর্মশালা আয়োজনসহ পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা গঠন, কিশোর অপরাধ নিয়ন্ত্রণে সচেতনতা সৃষ্টি, সম্মিলিত অংশগ্রহণে টাস্কফোর্সের কার্যক্রম জোরদারকরণ, সরকারি দপ্তরে টাউট দালাল নিয়ন্ত্রণ, খুরুশকুল আশ্রয়ন প্রকল্পে নিরাপত্তা নিশ্চিতকরণসহ কক্সবাজার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয় এবং সিদ্ধান্ত গৃহীত হয়।

সভ্য় অতিরিক্ত জেলা প্রশাসক, এডিএম, পুলিশ সুপার, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার অব কমার্স, প্রেসক্লাবসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা অংশ গ্রহণ করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.