সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চকরিয়া উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষিত হয়েছে।
জেলা শ্রমিক দলের সভাপতি সাবেক পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন কমিশনারের যৌথ সাক্ষরে ৯ সেপ্টেম্বর এই কমিটি অনুমোদন হয়।
এতে মোহাম্মদ নাছির উদ্দিন (চকরিয়া পৌরসভা) সভাপতি, মুসলেম উদ্দিন মোস্তাক সিনিয়র সহসভাপতি, নাজেম উদ্দিন (চকরিয়া) সহসভাপতি, রফিকুল ইসলাম রফিক (লক্ষ্যারচর) সাধারণ সম্পাদক, মোঃ বেলাল উদ্দিন (কাকারা), আনোয়ার হোসেন (পহরচাঁদা) যুগ্মসম্পাদক এবং সাহাব উদ্দিন লালটু (চারিয়া পৌরসভা), মোঃ নাজিম উদ্দিন (ফাঁসিয়াখালী), জামাল উদ্দিনকে (খুটাখালী) সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
উক্ত কমিটি প্রসঙ্গে জেলা শ্রমিক দলের সভাপতি সাবেক পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন কমিশনার বলেন, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে দলের কার্যক্রমকে আরো গতিশীল করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত আন্দোলনসহ দলীয় সকল কার্যক্রমে চকরিয়া উপজেলা শ্রমিক দলের নেতাকর্মীরা অবদান রাখবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.