সংবাদদাতা:
চট্টগ্রাম বন্দরে নোঙর ফেলা ‘এমভি তালিয়া এইচ’ জাহাজের হ্যাজে পরে এক নাবিকের মৃত্যু হয়েছে। জোয়েল ডি ব্রেন্ডা (৩৫) নামের এ নাবিক ফিলিপাইনের বাসিন্দা।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জাহাজের হ্যাজ কভার বন্ধ করতে গিয়ে পা পিছলে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
জাহাজটির লোকাল এজেন্ট রেণু শিপিং লাইনের ব্যবস্থাপক মো. এরফান জানান, জোয়েল ডি ব্রেন্ডা (৩৫) নামের ওই নাবিক জাহাজের হ্যাজ কাভার বন্ধ করার সময় পা পিছলে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
জাহাজটির প্রিন্সিপালের (মালিকপক্ষ) নির্দেশনা অনুযায়ী নাবিকের মরদেহ নিজ দেশে ফেরত বা এখানে ধর্মীয় রীতি অনুযায়ী সৎকার করা হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.