ইউএনও’র ওপর হামলায় জড়িতদের ছাড় দেয়া হবে নাঃ স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদকঃ ইউএনও ওয়াহিদার ওপর হামলার সঙ্গে যেই জড়িত থাকুক, কাউকেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শুক্রবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। তাৎক্ষনিক ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে কাজ করছে আইনরক্ষাকারীরা। এ ঘটনায় দুইজন আটক আছে। কাউকেই ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর নির্দেশে কাউকেই ছাড় দেয়া হচ্ছে না। দেশে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে সরকার।
এদিকে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের অস্ত্রোপচারের পর ভোর রাতেই জ্ঞান ফিরেছে। বর্তমানে তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.