এশিয়ান টিভি থেকে শফিককে অব্যাহতি

বার্তা পরিবেশকঃ 
সংবাদে একাধিক মিথ্যা ও ভুল তথ্য দেয়াসহ প্রাতিষ্ঠানিক নিয়ম-শৃঙ্খলা অমান্যের অভিযোগে এশিয়ান টেলিভিশনের রামু উপজেলা প্রতিনিধি মোঃ ইমাম হোসেন শফিককে চাকুরি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
সেই সাথে পরিচয়পত্র, লোগো, বুম, ফিতা, গাড়ীর স্টিকার ও নথিপত্র ও অন্যান্য যদি কিছু থাকে তা প্রশাসন ও মানবসম্পদ বিভাগে বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
২৫ আগস্ট এশিয়ান টেলিকাস্ট লিঃ (এশিয়ান টিভি) এর মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ শেখ কাদিরের স্বাক্ষরিত পত্রে এই তথ্য জানানো হয়।
মোঃ শফিকের বিরুদ্ধে অভিযোগ হলো- সেনা প্রধানের উপস্থিতির সময়, এপিবিএনের ৩ সদস্যের গ্রেফতার ও চকরিযার হারবাংয়ের চেয়ারম্যানকে নিয়ে ভুল তথ্য দিয়েছেন।
বিষয়টি সদয় অবগতির জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপার, ডিএমডি (অপারেশন), প্রধান বার্তা সম্পাদক, চট্টগ্রাম ব্যুরো, রামু থানার ওসি ও রামু প্রেসক্লাবের সভাপতি/সম্পাদকের নিকট অব্যাহতি পত্রের অনুলিপি প্রদান করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.