কক্সবাজার-মহেশখালী নৌপথে বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা

কাইমুল ইসলাম ছোটন, মহেশখালীঃ
আজ (১৭ আগস্ট) থেকে পূর্বের ভাড়ায় ফিরছে মহেশখালী-কক্সবাজার নৌপথে স্পিড বোট, গাম বোট চলাচল। নেয়া যাবে না বাড়তি টাকা। মানতে হবে স্বাস্থবিধি। অমান্য করলেই ব্যবস্থা।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৭ আগস্ট থেকে মহেশখালী-কক্সবাজার নৌ-পথে স্পিড বোট, গাম বোটে পূর্বের মতো ভাড়া নিবে। কোনভাবে যাত্রী হয়রানি করা যাবে না।
সে হিসেবে ভাড়া পড়বে স্পিড বোটে ৭৫ টাকা এবং গাম বোটে ৩০ টাকা। চৌফলদন্ডী ঘাটে ভাড়া দিতে হবে ৬০ টাকা।
তবে, যাত্রীদের স্বাস্থ্যবিধি মানতে হবে। সবার জন্য মাস্ক পড়া বাধ্যতামূলক। অন্যথায় জরিমানা গুণতে হবে, জানালেন ইউএনও মো: জামিরুল ইসলাম।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.