ইয়ানূর রহমান : যশোরে কিশোর উন্নয়ন কেন্দ্রে সংঘর্ষে এ পর্যন্ত তিন জন নিহত হবার খবর পাওয়া গেছে। দু’দল কিশোরের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে সুত্র জানায়।
বৃহস্পতিবার বিকেল ৫টায় শিশু উন্নয়ন কেন্দ্রের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় নিহতদের মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতরা হচ্ছে- বগুড়ার শিবগঞ্জ উপজেলার তালিবপুর পূর্ব পাড়ার নান্নু প্রামাণিকের ছেলে নাঈম হোসেন (১৭), খুলনার দৌলতপুরের রোজা মিয়ার ছেলে পারভেজ হাসান রাব্বি (১৮) ও রাসেল হোসেন (১৮)। রাসেল হোসেনের পুরো ঠিকানা এখনও পাওয়া যায়নি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.