গত ০৭/০৮/২০২০ খ্রী. 1news.com.bd তে প্রকাশিত “খুরুশকুলে ১৮ মাস বয়সী শিশুকে মেরে রক্তাক্ত!” সংবাদটি আমাদের দৃষ্টি গোছর হয়েছে, আমি কায়সার হামিদ মানিক এবং আমার মেজ ভাই সিরাজ উ দ্দৌলার নামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটি একটি মিথ্যা ও বানোয়াট অভিযোগ। সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি। আমি একজন শিক্ষক। দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় কর্মরত আছি। আমার মেজ ভাই নিজের ব্যবসা নিয়ে ভালমত জীবনযাপন করছেন। ঘটনার অভিযোগকারী মো. রাশেদ উদ্দীনের সাথে আমাদের জায়গার সীমানা নিয়ে কিছুদিন ধরে বিরোধ ছিল। একপর্যায়ে তা মিমাংসা হয়। হঠাৎ করে আমাদের নামে তার ১৮ মাসের ভাতিজিকে মারধর করে হত্যা অভিযোগ আমাদেরকে খুব মর্মাহত করেছে। মূলত, তার ভাতিজি শাহাব উদ্দীনের মেয়ে কোথায় আঘাত প্রাপ্ত হয়েছে তা আমরা জানি না। অভিযোগকারী রাশেদ উদ্দীন মূলত ইয়াবা সেবক এবং বিক্রেতা। সে পুলিশের কাছে ইয়াবা এবং ঝাল নোট সহ ধরা পড়েছিল। ১ বছর জেলে ছিল। বর্তমানে সে এলাকায় ইয়াবার ব্যবসা শুরু করেছে, এলাকার যুব সমাজ ও ছাত্র সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আপনারা এলাকার সচেতন মহলের সাথে কথা বলে দেখেন সে একজন ইয়াবা কারবারি। ইয়াবার চোবল থেকে আমাদের এলাকা তথা সারা দেশকে রক্ষা করুন।
আমি ও আমার ভাইয়ের নামে করা অভিযোগটি যদি সত্য হয়ে থাকে তাহলে আমাদের জন্য শাস্তির ব্যবস্থা করুন। আমরা আইনকে সম্মান করি।
যথাযথ তদন্ত পূর্বক ঘটনার সত্যতা যাচাই করার জন্য প্রশাসনের সহযোগিতা কারছি।
প্রতিবাদকারী
কায়সার হামিদ মানিক

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.