মোঃ ওসমান গনি:
আসন্ন কোরবানীতে জেলার পশুর হাট-বাজারগুলাতে অনিয়ম-চাঁদাবাজিরোধে মাঠে চষে বেড়াচ্ছেন এসপি মাসুদ হোসেন। বিরামহীনভাবে তিনি হাটের নিরাপত্তা ব্যবস্থা সচক্ষে দেখছেন। কোন রূপ প্রশাসনিক দূর্বলতা নজরে আসলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিচ্ছেন। ফলে এবার এখনও পর্যন্ত জেলার কোন হাটেই অপ্রীতিকর কিছু ঘটেনি।
মঙ্গলবার বিকাল পৌনে ৪ টায় তিনি কক্সবাজার সদর ঈদগাঁও কোরবানির পশুর হাট পরিদর্শন এবং নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন।
কক্সবাজার সদর ঈদগাঁও কোরবানির পশুর হাট পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, কোরবানির পশুর হাটে কোন প্রকার অরাজকতা করতে দেয়া হবে না। আর মাত্র তিন দিন বাকি কোরবানির ঈদের। জেলা পুলিশ ঈদে ঘরমুখী মানুষের নিরাপত্তায় ঈদের দিন পর্যন্ত রাস্তায় অবস্থান করবে। মানুষজন স্বস্তিতে, স্বাচ্ছন্দে ও নিরাপদে বাড়ি ফিরতে পারে সেই দিক নির্দেশনা নিয়েই জেলা পুলিশ কাজ করছে। ঈদের জামাতের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রতিটি জামাতে থাকছে নিশ্চিত নিরাপত্তা বলয়। এছাড়া ঈদের দিন ও পরবর্তী সময়ে কোরবানির পশুর চামড়া নিয়ে যাতে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে লক্ষ্যেও কাজ করছে কক্সবাজার জেলা পুলিশ। পশুর হাট পরিদর্শনকালে উপস্থিতি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, সদর সার্কেল আদিবুল ইসলাম, কক্সবাজার মডেল থানার ওসি শাহজাহান কবির, ওসি তদন্ত মোঃ খায়রুজ্জামান ও ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনর্চাজ আসাদুজ্জামান।
২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:৪২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.