আরিফুল হাসান, ওয়ান নিউজ
গত ৪-২-২০২০ ফেব্রুয়ারি খুটাখালী কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্টিত খুটাখালী ব্লাড কল্যাণ সোসাইটির এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্টানে অথিতির বক্তব্যে শিক্ষার্থীদের জন্য একটি সৌর বিদ্যুৎ প্যানেল দেওয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন খুটাখালী জনপদের দুইবার নির্বাচিত জনপ্রতিনিধি আলহাজ্ব মাওলানা আব্দুর রহমান চেয়ারম্যান, খুটাখালী ইউনিয়ন পরিষদ।
একজন জনপ্রতিনিধি যখন শিক্ষক হয় তখন তিনি বুঝেন একটি লাইব্রেরীকে কিভাবে মূল্যায়ণ করতে হয়। শিক্ষার্থীদের কে সন্ধ্যাকালিন সময়ে লাইব্রেরীতে পড়াশোনা ও পত্র-পত্রিকা পড়ার জন্য আলোর ব্যবস্থা করায় ব্লাড কল্যাণ সোসাইটির কৃতজ্ঞ প্রকাশ।
খুটাখালী গণগ্রন্থাগার আজ খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সহযোগীতায় কোন সরকারি প্রথম অনুদান পেল।
আপনার সহযোগীতা খুটাখালী গণগ্রন্থাগারের ইতিহাসে অনন্তকাল লিপিবদ্ধ থাকবে।
উপহার পেয়ে খুটাখালী গণগ্রন্থাগারের শিক্ষার্থীরা খুবই আনন্দিত ও পুলকিত। মান্যবর চেয়ারম্যান মহোদয়ের সমৃদ্ধি কামনা করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.