নানা বিতর্কের মুখে স্বাস্থ্য অধিদফতরের ২৮ কর্মকর্তার রদবদল

নিজস্ব প্রতিবেদকঃ করোনাভাইরাস মহামারীর মধ্যে নানা বিতর্কের মুখে এবার স্বাস্থ্য অধিদপ্তরের ২৮ জন কর্মকর্তাকে রদবদল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

স্বাস্থ্য অধিদপ্তরে এক সপ্তাহ ধরেই চলছে নানা পট পরিবর্তন। এর মধ্যে আছে মহাপরিচালকের (জিডি) পদত্যাগ ও নতুন মহাপরিচালক নিয়োগ।

জেকেজি হেলথ কেয়ার ও রিজেন্ট হাসপাতালের ভুয়া করোনা সনদ নিয়ে নানা অভিযোগ ওঠার পরেই দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বিতর্ক শুরু হয়।

এদিকে নানা সমালোচনার মুখে গত ২১ জুলাই স্বাস্থ্য অধিদফতরের ডিজি অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। তার পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর ২৩ জুলাই নতুন ডিজি হিসেবে নিয়োগ পান আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

এছাড়া স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার নতুন পরিচালক আমিনুল হাসানকে ওএসডি করে তার জায়গায় ডা. ফরিদ হোসেন মিয়াকে নিয়োগ দিয়েছে সরকার।

স্বাস্থ্য অধিদফতরের ২৮ কর্মকর্তা রদবদলের তালিকা হলো:

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.