নিজস্ব প্রতিবেদক
ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এর তোফায়েল-আশেক পরিষদের মেয়াদকাল আরো এক বছর বর্ধিত করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় কার্যকরি কমিটির বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কার্যকাল বিষয়ে টুয়াকের ফাউন্ডার কমিটি, কার্যকরি কমিটির উপদেষ্টামন্ডলী ও সদস্যবৃন্দ এতে মতামত পেশ করেন।
এর আগে কমিটির মেয়াদ শেষ হওয়ায় গণতান্ত্রিকভাবে পদত্যাগ করেন সভাপতি তোফায়েল আহম্মেদের নেতৃত্বাধীন পরিষদ।
এরপরে সর্বসম্মতভাবে পুণর্বার দায়িত্ব দেয়ায় সংগঠনের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন টুয়াক সভাপতি।
সভায় উপস্থিত ছিলেন- কার্যকরী কমিটির প্রধান উপদেষ্টা মুফিজুর রহমান মফিজ, ফাউন্ডার চেয়ারম্যান এমএ হাসিব বাদল, সিনিয়র সহসভাপতি আনোয়ার কামাল, সহসভাপতি হোসাইনুল ইসলাম বাহাদুর, সেক্রেটারি আসাফ উদ দৌলা আশেক, যুগ্ম সম্পাদক একেএম মুনিবুর রহমান টিটু, সাংগঠনিক সম্পাদক ফারুক আজম, ছৈয়দুল হক কোম্পানি, এসএম কিবরিয়া খান, মুকিম খান, এমএম সাদেক লাবু, এসএ কাজল, ইদ্রিস আলী, খোকন, সাইফুল, আরিফ, নাসির, ইফতেখার, কামরুল, রনি, নাঈম, তুষার বিশ্বাস, তোহা, ইউছুপ, শাহ আলম।
সভা শেষে কার্যকরী কমিটির প্রধান উপদেষ্টা মুফিজুর রহমান মফিজ জানান, দেশের করোনা পরিস্থিতিতে বর্তমান কমিটির ভূমিকা খুবই প্রশংসনীয় ছিল। টুয়াকের সাধারণ সদস্যরা সন্তুষ্ট।
ফাউন্ডার কমিটি ও উপদেষ্টা কমিটি বর্তমান কমিটির কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে সবার পরামর্শে মেয়াদ আগামী ১ বছর বর্ধিত করেছে।
এদিকে, টুয়াকের বিশেষ সাধারণ সভায় কার্যকরি কমিটির পক্ষ থেকে ফাউন্ডার চেয়ারম্যান এমএ হাসিব বাদল ও কার্যকরি কমিটির প্রধান উপদেষ্টা মফিজুর রহমান মুফিজকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তারা টুয়াকের সভাপতিসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.