কক্সবাজার ডিসি কলেজ ক্যাম্পাসে ‘জলপাই’ গাছের চারা রোপন করলেন বিভাগীয় কমিশনার

ইমাম খাইর
কক্সবাজার ডিসি কলেজ ক্যাম্পাসে ‘জলপাই’ গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ।

বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বুধবার (২২ জুলাই) কলেজের নিজস্ব ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।

এতে জেলা প্রশাসক কক্সবাজার ও কক্সবাজার ডিসি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মো: কামাল হোসেন ‘বকুল ফুল’ এর একটি চারা রোপণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও কক্সবাজার ডিসি কলেজ-এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহা: শাজাহান আলি, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এস এম সরওয়ার কামাল, জেলা শিক্ষা অফিসার ছােলহ উদ্দিন চৌধুরী।

এছাড়া বনবিভাগের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় কাউন্সিলরসহ স্থানীয় অধিবাসীবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্নার শান্তি কামনা ও কক্সবাজার ডিসি কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া-মোনাজাত করেন ওয়াপদা জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা রিদওয়ানুল কাবীর।

কলেজ ক্যাম্পাসে আগমনে বিভাগীয় কমিশনার এবিএম আজাদকে ফুল দিয়ে স্বাগত কক্সবাজার ডিসি কলেজ-এর অধ্যক্ষ মো: ইব্রাহিম হোসেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.