মহেশখালীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দোকানদার খুন

ইমাম খাইর:
মহেশখালী পৌরসভার চরপাড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাহজালাল (২৫) নামের দোকানদার নিহত হয়েছে। সোমবার (২০ জুলাই) দিবাগত রাতে ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। এতে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয় নি।
নিহত শাহজালাল পৌরসভা চরপাড়ার ফোরকান আহমদ প্রকাশ বাশিন্যার ছেলে। সে চরপাড়ায় মুদির দোকান করতো। ঘটনার খবর পেয়ে সোমবার দুপুরে শাহজালালের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শাহজালাল প্রায় সময় রাতের বেলায় দোকানেই থেকে যেতো। সোমবারও দোকানে থেকে যায়। মঙ্গলবার সকালে দেকান না খোলায় সন্দেহ হয়। পরে দোকান ভেতর থেকে শাহজালালের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ফেরদৌস জানান, শরীরে বেশ কয়েকটি জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। লাশের ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, কি কারণে শাহজালালকে খুন করা হয়েছে তা এখন পর্যন্ত স্পষ্ট নয়।
তবে দোকানের লেনদেন অথবা ব্যক্তিগত শত্রুতার বশতঃ খুন করা হতে পারে। ঘটনার কারণ অনুসন্ধান চলছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.