নিজস্ব প্রতিবেদক:
মাননীয় প্রধানমন্ত্রীর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেয়েছেন কক্সবাজারের তিনজন সংবাদকর্মী। তারা কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারের পক্ষে অনুদানের সাড়ে তিন লাখ টাকার চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন (সিবিইউজে) এর দুস্থ, অসুস্থ ও অস্বচ্ছল সদস্যরা এসব অনুদান পেয়ে আসছেন দীর্ঘদিন ধরে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাঃ শাজাহান আলি, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, অর্থ সম্পাদক মোহাম্মদ জুনাইদ, এসএ টিভি’র জেলা প্রতিনিধি আহসান সুমন ও কক্সবাজার প্রতিদিনের সম্পাদক বিপ্লব কান্তি দে উপস্থিত ছিলেন।
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:৪৪

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.