এম.মনছুর আলম, চকরিয়া:
চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ আলহাজ জাফর আলমের বিশেষ তদবিরে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রানালয় থেকে ২ লাখ ৪০ হাজার টাকার অনুদান পেয়েছেন ৬টি জামে মসজিদ ও দুইটি মন্দির।
রবিবার (১২ জুলাই) দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি-সম্পাদক এবং মন্দির কমিটির সভাপতি-সম্পাদকের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজের সভাপতিত্বে উক্ত অনুদানের চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি (কক্সবাজার-১) চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ আলহাজ জাফর আলম।
উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য ও আলহাজ জাফর আলমের বিশেষ তদবিরে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রানালয় থেকে চকরিয়া উপজেলার ৬টি জামে মসজিদ ও দুইটি মন্দিরের উন্নয়নে মোট ২ লাখ ৪০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।
রবিবার মসজিদ পরিচালনা কমিটি এবং মন্দির কমিটির সভাপতি সম্পাদকের হাতে এ অনুদানের বিভিন্ন অংকের চেক বিতরণ করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.