প্যানেল মেয়র মাবু’র মায়ের ইন্তেকালে এমপি কমলের শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি,

বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলার সাংগঠনিক সম্পাদক, কক্সবাজার পৌরসভার বারবার নির্বাচিত কাউন্সিলর, প্যানেল মেয়র মাহবুবুর রহমান চৌধুরী (মাবু) এর মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার-৩(সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।

তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি এক শোক বার্তায় কক্সবাজার জেলা ছাত্রলীগ ও যুবরীগের সাবেক সফল সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী (মাবু)’র মরহুমা মাতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.