প্রত্যন্ত অঞ্চল গর্জনিয়ায় বিসিএস(শিক্ষা)ক্যাডার হলেন রফিক

মুহিব উল্লাহ মুহিব:

কক্সবাজার জেলার রামু উপজেলাধীন গর্জনিয়া ইউনিয়নের থিমছড়ি গ্রামের মৌলভি কবির আহমদ খন্দকারের ছেলে আবু বকর রফিক সদ্য প্রকাশিত ৩৮ তম বিসিএস ক্যাডার (শিক্ষা) হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। উক্ত ফলাফল প্রকাশের পর তাঁর গর্বিত পিতা গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক জনাব মৌলভি কবির আহমদ খন্দকারের সাথে যোগাযোগ করার পর তিনি বলেন, “আমি অনেক কষ্ট করে দীর্ঘ ২৬ বছর শিক্ষকতা করে আমার ২ ছেলে ও ৬ মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি। আমার বড় ছেলে বিসিএস ক্যাডার হওয়ার মাধ্যমে আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরন হয়েছে।”

তাঁর এই কৃতিত্বে পরিবার পরিজনের পাশাপাশি থিমছড়িবাসী আনন্দে উচ্ছ্বসিত। উক্ত খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল প্রচারিত হওয়ার পর জনাব আবু বকর রফিকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি অত্যন্ত আনন্দিত। আমার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরন হওয়ায় আমি মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। এই দীর্ঘ পথচলায় পাশে পাওয়ায় আমার মা-বাবা, সকল শিক্ষক, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খীসহ সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”

উল্লেখ্য যে, তিনি বৃহত্তর থিমছড়ি সামাজিক উন্নয়ন ফোরামের একজন উপদেষ্টা। প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি উক্ত ফোরামকে যাবতীয় পরামর্শ ও সহযোগিতা করে আসছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.