নাইক্ষ্যংছড়ি বাইশারী ইউনিয়ন পরিষদ সদস্য শাহাবুদ্দিন এর বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার

আবদুর রশিদ নাইক্ষ্যংছড়ি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের সদস্য শাহাবুদ্দিন এর বিরুদ্ধে কুচক্রী মহলের ষড়যন্ত্র ও অপপ্রচার নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

স্থানীয় শত শত জনসাধারণ বলেছেন, শাহাবুদ্দিন একজন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ কারী মানুষ। যিনি গরীবের বন্ধু। গত মার্চ মাস থেকে করোনাভাইরাস প্রতিরোধ এর লক্ষে যে ব্যক্তি আজ পর্যন্ত সরকারী ত্রান, ভিজিডি, নিজের পকেটের টাকা দিয়ে দুর্গম পাহাড়ে বসবাসকারী পাহাড়ী বাংগালীদের ঘরে ঘরে খাদ্য পৌছেদিয়ে এখন জন প্রিয়তা লাভ করায় সাবেক এক জন প্রতিনিধি ষড়যন্ত্র শুরু করেছে বলে জানান।

গত রবিবার ২৭ জুন স্থানীয় আওয়ামীলীগ ওয়ার্ড সভাপতি সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য জনসমক্ষে বিদূৎ এর খুটি স্থাপন নিয়ে মেম্বার শাহাবুদ্দীন এর বিরুদ্ধে মিথ্যাচার করায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এলাকার লোকজন মিথ্যাচার কারীর বিরুদ্ধে তীব্র নিন্দা জনান।

মেম্বার শাহাবুদ্দীন বলেন আমি সরকারের দেওয়া দায়িত্ব যথাযথ পালন করছি। আমি অসহয়দের পাশে থেকে আজীবন কাজ করে যাব। কিন্ত একটি মহল আমার প্রতি ও আমার কাজের প্রতি কু দৃষ্টি দিয়ে মিথ্যাচার করে যাচ্চে। আমি এসব লোকদের বিরুদ্ধে জনগনের নিকট বিচারের দাবী জানাই। কারন জনগন ই আমার মুল চাবি কাটি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.